ফুটবলার আরমানকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় আরমান মিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি গতকাল রমনা থানায় জিডি করেছেন।
আরমান প্রথম আলোকে বলেন, আরমান প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড নামে তাঁর একটি আবাসন ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে। তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মগবাজারের দুটি এলাকায় আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। একটি জমির মালিকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আছে। গতকাল তাঁর মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। ফ্ল্যাট কেনার কথা বলে অপর প্রান্ত থেকে কথা বলার একপর্যায়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।