ফুলগাজীতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের গজারিয়া বাজারের পাশে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১০-১২ জন ডাকাত। এ সময় একটি টহল দল সেখানে টহলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে ওমর ফারুক ও মাসুদ রানাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফুলগাজী থানার ওসি হারুন আর রশিদ জানান, দুজন বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।