ফুলগাজীতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের আবুল হোসেন মজুমদার বাড়িতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ আনন্দপুর গ্রামের আবুল হোসেন মজুমদারের বাড়িতে ১৫ থেকে ১৬ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আবুল হোসেন মজুমদারের দাবি, ডাকাতেরা ১৩ ভরি স্বর্ণালংকার, ৭টি মুঠোফোন, ৫০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শিদ বলেন, গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।