ফুলগাজীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নোয়াপুর গ্রামের মো. শরিফের (২১) নেতৃত্বে তাঁর তিন-চারজন সহযোগী ওই স্কুলছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। মো. শরিফ ওই স্কুলছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।