ফুলছড়িতে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যহরিচণ্ডী গ্রামের একটি ভুট্টাখেত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আশেক আলী (৪৫) নামের এক কৃষককের লাশ উদ্ধার করে পুলিশ। আশোক এই গ্রামের আছির উদ্দিনের ছেলে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, আশেক আলী গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের ভুট্টার খেত পাহারা দিতে যান। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ভুট্টার খেতে তাঁর লাশ দেখে থানায় খবর পাঠান। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান বলেন, পূর্বশক্রতার জের ধরে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।