ফুলপুরে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের আড়াটন কানপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার আবদুল হক (২৭) নামের এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল হক ওই গ্রামের আবদুল মতিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হক গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন শুক্রবার রাতে ও গতকাল আড়াটন কানপাড়া গ্রামের একটি ধানখেতে আবদুল হকের লাশ গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। বেলা দুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফুলপুর থানার ওসি মাজহারুল হক বলেন, এ ঘটনায় আবদুল হকের মা মালেকা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।