ফুলবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কমিটি গঠন ও আধিপত্য বিস্তারের ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, অটোরিকশাশ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা অটো-টেম্পো মালিক সমিতির কমিটি ১২ সেপ্টেম্বর বাতিল করে জেলা কমিটি। ½২০ সেপ্টেম্বর নতুন কমিটি গঠন করা হয়। এরপর থেকে অটো-টেম্পো মালিক সমিতির নতুন সভাপতি ওয়াসেক বিল্লাহর সঙ্গে বাতিল হওয়া কমিটির সভাপতি আমজাদ ও তাঁর সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের জের ধরে অটো-টেম্পো শ্রমিক ইউনিয়নের কর্মীরাও দুই পক্ষে বিভক্ত হয়ে যান। গতকাল দুপুরে নতুন কমিটির পক্ষের শ্রমিকেরা বাসস্ট্যান্ড এলাকায় বসে অটোরিকশা ও টেম্পো চলাচল নিয়ন্ত্রণ করার সময় আমজাদের পক্ষের লোকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে ওয়াসেক বিল্লাহসহ তাঁর পক্ষের মনির উদ্দিন, আনোয়ার এবং আমজাদ ও তাঁর পক্ষের রিজন, জুনায়েদ, আবু হানিফাসহ ১০ জন আহত হন।