ফুলবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির মালিকসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে অর্থসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে। গত শুক্রবার রাত দুইটার দিকে গৌরীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক মোরশেদ আলী (৪২), তাঁর স্ত্রী সামছুন নাহার (৩৮), ছেলে ইমন (২১), প্রতিবেশী রাজু আহম্মেদ (৩৬) ও তাঁর ভাই সাজু আহম্মেদ (৩৩)।
আহত ব্যক্তিদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রাজু আহম্মেদ ও সাজু আহম্মেদের অবস্থা আশঙ্কাজনক।