ফুলের দোকানে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরে গতকাল সোমবার রাতে ফুলের দোকান থেকে ফেনসিডিল বিক্রি করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছে গোয়েন্দা পুলিশ। ফুলের দোকানে মদ বিক্রি করা ওই ব্যবসায়ীর নাম মো. বদরুল হুদা ওরফে হেলাল। তিনি দিনাজপুর শহরের গণেশতলা এলাকার বাসিন্দা। 

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, শহরের মডার্ন মোড় গণেশতলা এলাকার মাধবী ফুলের দোকানের মালিক বদরুল ক্যাশ বাক্সে রেখে ফেনসিডিল বিক্রি করছিলেন। গোপন খবর পেয়ে দিনাজপুর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। বদরুল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ সেখান থেকে প্রায় নয় হাজার টাকা মূল্যের ১৫ বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় বাদী হয়ে গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. রেজাউল আলম কোতোয়ালি থানায় ওই রাতেই মামলা করেন।
দিনাজপুর গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. মোকলেছার রহমান বলেন, ‘মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখা হবে।’