ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ঘাট থেকে গত বুধবার রাতে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রশাসন এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানায়। পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে কাভার্ড ভ্যানে করে ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে অবস্থান নেয় পুলিশ। রাতে পাটুরিয়া ঘাটের বিআরটিসি বাস টার্মিনালের পাশে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও তাঁর সহকারী কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যান। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সাতটি প্লাস্টিকের বস্তায় রাখা ৮৮১টি ফেনসিডিলের বোতল উদ্ধার করে। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।