ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের পলাশবাড়ী উপজেলার কালুগাড়ি এলাকা থেকে গত শুক্রবার রাতে ৮৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী ট্রাকটি আটক করা হয়। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, দিনাজপুরের হিলি থেকে কাঠের গুঁড়াভর্তি একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াঘাট পার হওয়ার সময় ঘোড়াঘাট থানার পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে। এ সময় চালক পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে চালক কালুগাড়ি এলাকায় ট্রাকটি রেখে পালিয়ে যায়। পলাশবাড়ী থানার পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।