প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ২ হাজার ৮৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রলার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা শহরের লবণচোরা এলাকার নূরুল ইসলাম (৫০), চানমারি এলাকার ফারুক হাওলাদার (৩৫) ও আবদুর রশিদ (৩৯)। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ট্রলারটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। অভিযানকালে একজন পালিয়ে যায়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।