প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের তিন পুকুরিয়া জামতলা এলাকা থেকে গত মঙ্গলবার রাত ১১টার দিকে ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ মো. নাসিরুদ্দীনকে (৫৫) আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন পুকুরিয়া জামতলা এলাকায় নাসিরুদ্দীনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গোয়ালঘর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে নাসিরুদ্দীনকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।