ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। র‍্যাবের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোডের মোড়ে একটি পেঁয়াজভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের মো. মাহবুর সরদার (২২) ও তাঁর সহকারী একই উপজেলার শ্যামপুর গ্রামের মো. আবদুস সালামকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করেছে র‌্যাব।