ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গতকাল বুধবার ১ হাজার ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাল মোহাম্মদ (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান জানান, দুপুর পৌনে ১২টার দিকে আমনূরা রেলবাজারে প্লাস্টিকের কনটেইনারে রাখা ১০০ বোতল ফেনসিডিলসহ লাল মোহাম্মদকে আটক করা হয়। এর আগে সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের ছত্রাজিতপুর এলাকার কেয়া পেট্রলপাম্পের সামনে একটি কাভার্ডভ্যানের ভেতর থেকে ১ হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।