প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকায় অভিযান চালালে চোরাকারবারিরা বস্তা ফেলে পালায়। পরে বস্তা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।