ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার দিবাগত রাতে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার বান্টি উত্তরপাড়া গ্রামের হৃদয় (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সফিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচরুখী বাজার এলাকা থেকে হৃদয়কে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।