প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মতিহার থানার পশ্চিম টাংগন এলাকার পদ্মা নদীর পাড়ে টহল অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার সময় এই অভিযান চালানো হয়। বিজিবি ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার সময় একজনকে শনাক্ত করতে পেরেছে টহল দল। তাঁর নাম আবদুল গাফফার (৩৮)। তিনি মতিহার থানার পশ্চিম শাহাপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে। এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে।