ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পিলকুনি এলাকা থেকে গতকাল বুধবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন দাপা ইদ্রাকপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৪), হাসান আলী (২৫), আবুল হোসেন (২৬)। পুলিশের ভাষ্যমতে, তাঁরা তিনজনই মাদক ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই এনামুল হক বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।