ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় ৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর সীমান্ত এলাকার ক্যাম্প পাড়ায় বিজিবি অভিযান চালায়। এ সময় ভারতের দিক থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করে। বিজিবির ধাওয়ায় তারা বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।