ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার রাতে ৭৪৫ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির পরিচালক এস এম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার ৫ নম্বর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রাত ১০টার দিকে সদর উপজেলার রাবনপাড়া মাঠে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীরচর এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।