ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডারবী সীমান্ত এলাকা থেকে গত সোমবার রাতে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস বলেন, সোমবার রাতে ভারত থেকে কয়েকজন চোরাকারবারি ডারবী সীমান্ত এলাকায় প্রবেশ করার চেষ্টা করছিল। বিজিবির ধাওয়ায় তারা বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ওই বস্তা থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে রানীশংকৈল উপজেলার নাগর নদীর পাড় থেকে সোমবার রাতে তালিকাভুক্ত চোরাকারবারি রফিকুল ইসলামকে (৩১) আটক করা হয়।