ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাসের নিউ রাজাপুর এলাকা থেকে ফেনসিডিলসহ আবদুর শুক্কুর (৩০) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহিম বলেন, ফেনসিডিলগুলো ফেনী থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল আবদুর শুক্কুর। গোপন সংবাদের ভিত্তিতে তার গাড়ি থামিয়ে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।