প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। রাত আটটার দিকে উপজেলার ভারত সীমান্তসংলগ্ন চককালু খািড় এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এই সময় মাদক ব্যবসায়ীরা তাঁদের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেন। ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।