ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে গতকাল ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রহিম এ অভিযানের নেতৃত্ব দেন। সান্তাহার জিআরপি থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দুপুরে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। এ সময় র্যাব সদস্যরা ট্রেনের একটি কামরা থেকে রুবেল হোসেনকে (২৫) আটক করেন। পরে তাঁর কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রুবেল নওগাঁর বদলগাছী উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি