ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোটকুমিরা বাজার এলাকা থেকে ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে একটি ব্যক্তিগত গাড়ি ধাওয়া করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মো. জাহাঙ্গীর আলম ও মো. শরীফ নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, পুলিশের সংকেত পেয়ে ওই গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে গাড়িটিকে ধাওয়া করে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।