প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ বিদেশি মদ উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় র্যা বের একটি দল চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে মদ ও ফেনসিডিল পাওয়া যায়। আটক মো. সাইফুল ইসলাম ও মো. বেলাল হোসেনকে ফেনী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।