ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে পুলিশের অভিযানে অবৈধ ইঞ্জিনচালিত যান ট্রলি থেকে ৭১৮ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার বাগমারা-জৌকুরা সড়কের সূর্যনগর রেলক্রসিং থেকে এসব উদ্ধার করা হয়। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে রাজবাড়ীর পাঁচুরিয়া এলাকায় মাদক নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সূর্যনগর রেলক্রসিংয়ে একটি ট্রলিতে তল্লাশি চালিয়ে ৭১৮ বোতল ফেনসিডিল ও চার বোতল মদ জব্দ করা হয়। পুলিশ মাদক বহনকারী ট্রলিচালক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের সুন্দর আলীকে (২৪) গ্রেপ্তার করতে পারলেও আলমগীর নামে এক ব্যক্তি পালিয়ে যান।