ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার এক হাজার বোতল ফেনসিডিল ও প্রায় চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দেলোয়ার (২৯), মো. নজরুল ইসলাম ওরফে মানিক (২৭) ও নান্টু বড়ুয়া (২৭)।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম সোনাপাহাড় এলাকায় র্যাব সদস্যরা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালান। পিকআপটি কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি থেকে এক হাজার বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।