প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পত্নীতলা উপজেলায় ১ হাজার ২০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার আবাদিয়াপাড়ার মনির হোসেন (৪৭) ও হেলাল উদ্দীন (৩৭)। চোরাইপথে আবাদিয়াপাড়া থেকে ফেনসিডিল পাচারের খবরে অভিযান চালিয়ে ফেনসিডিল জব্দ করাসহ ওই দুজনকে আটক করা হয়। থানার ওসি আবদুর রফিক বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে জেলার সাপাহার উপজেলার সীমান্ত এলাকা থেকে গত শনিবার দিবাগত রাত একটার দিকে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল আউয়াল খান বলেন, উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের বলদিয়াঘাট এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৩২ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়।