ফেনসিডিল, গাড়ি উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের টহল দল ও বিরামপুরের ঘাসুরিয়া ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার ও ৭৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এ সময় শাহীনুর ইসলাম (২৫) ও আশা ওরফে মোতালেব (২২) নামের দুই তরুণকে আটক করা হয়েছে। শাহীনুর ইসলাম বগুড়ার শতশিমুলিয়া গ্রামের কামাল পাশার ছেলে এবং মোতালেব কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিজিবি ২৯ ব্যাটালিয়ন জানায়, গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে বিজিবির টহল দল বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া করে।