ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গতকাল বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে ব্যাগভর্তি ২ হাজার ৪৫টি ইয়াবা বড়ি ও ২১১ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে। বিজিবির দাবি আটক মাদকের মূল্য প্রায় ৬ লাখ ৯৮ হাজার টাকা। বিজিবি সূত্র জানায়, জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ঈদগাহ মাঠ এবং দামুড়হুদার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা থেকে এসব মাদক জব্দ করা হয়।