ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা-ভোমরা স্থলবন্দর সড়কের বাদামতলা থেকে ট্রাকসহ তিন হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর এ টি এম আহসান হাবিব বলেন, বিজিবির টহলরত সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাককে থামানোর সংকেত দেয়। এ সময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে তিন হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।