ফেনসিডিল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরে গত সোমবার রাতে তল্লাশি চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর গাড়ির চালক আবদুর রহিমের (২৮) দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে রাতেই আরও ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।