প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় গতকাল শনিবার ভুট্টাবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৬০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ঝিনাইদহ সদরের বড়বাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭) ও তাঁর সহকারী গাজীপুরের কালীগঞ্জ থানার মোল্লাডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। বিকেল পাঁচটার দিকে গাজীপুরের পুলিশ সুপারে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি