ফেনসিডিল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা থেকে গত মঙ্গলবার ভোরে এক হাজার ৮৬০ বোতল ও সাড়ে সাত কেজি তরল ফেনসিডিল জব্দ করেছে গুরুদাসপুর থানার পুলিশ। ওসি ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, সীমান্ত পেরিয়ে ফেনসিডিলের চালানটি ঢাকায় যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা চালানটি উদ্ধার করেন। এ সময় ফেনসিডিল বহনকারী একটি পাজেরো গাড়ি উদ্ধার ও আফাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তবে গাড়িতে থাকা অন্য দুজন পালিয়ে যান। আফাজের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামে। আফাজ দাবি করেন, তিনি এ ঘটনায় জড়িত নন।