ফেনসিডিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘাগুটিয়ার পদ্ম বিল থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার রাতে একটি নৌকাসহ ফেনসিডিলগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাগুটিয়ার পদ্ম বিলটির পূর্বে ভারত ও পশ্চিমে বাংলাদেশের সীমান্ত। রাতের অন্ধকারে নৌকায় করে ওই বিল দিয়ে মাদক ঢোকে বাংলাদেশে। সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা সাঁতরে পালিয়ে যায়।