ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্যাংকলরির মধ্যে ভরে ফেনসিডিল পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লরিচালক নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর পশুরপুকুরপাড় গ্রামের আল আমিন (২৫) ও তাঁর সহকারী একই গ্রামের মো. আসলাম (২৪)। চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ বলেন, গতকাল বুধবার সকালে মহারাজপুর ফিল্ডের হাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর ট্যাংকলরিতে তল্লাশি চালিয়ে ৫৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। নিজস্ব