ফেনসিডিল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে গত দুই দিনে পৃথক অভিযানে ৪৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি ও র্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বলেন, গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামের বেড়িবাঁধ এলাকায় টহল দেওয়ার সময় এক লোককে ব্যাগ ফেলে পালাতে দেখেন বিজিবির সদস্যরা। পরে ব্যাগ থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্যদিকে র্যাব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ডের আরপি বাস কাউন্টারের সামনে থেকে গত মঙ্গলবার রাতে ৪২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই কাউন্টারের দুই কর্মচারিকে গ্রেপ্তার করা হয়।