ফেনসিডিল জব্দ ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল জব্দ এবং ১৮ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
টেকনাফ মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শনিবার রাতে থানা-পুলিশের দুটি দল উপজেলার সাবরাং ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা বড়িসহ শাকের আহমদ নামে একজনকে আটক করা হয়।
একই দিন রাতে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া গ্রামের মৃত নজির আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল ও আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাড়ির মালিক মো. হারুন ও তাঁর স্ত্রী হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা করেছে।