ফেনসিডিল প্রাইভেট কারসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় দুই হাজার বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার, নয়টি মোবাইলসেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। তাঁরা হলেন সুমন (২৬), নুরুজ্জামান (৩১), ফয়সল খান (৩০) ও সাইফুল ইসলাম (৫০)। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে র্যা ব-২-এর একটি দল এদের গ্রেপ্তার করে।
র্যা ব-২-এর সহকারী পরিচালক এএসপি ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, র্যা ব জানতে পারে মোহাম্মদপুরের আমিস একাডেমি ইংলিশ স্কুলের সামনের সড়কে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে ফেলেন র্যা ব সদস্যরা। সেখান থেকে চারজনকে নয়টি মোবাইল সেটসহ আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির সিটের নিচ থেকে ১ হাজার ৮৬৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের দাম প্রায় ১৯ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা ব্যক্তিরা জানান, ফেনসিডিলের চালানটি দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ঢাকা আনা হয়েছে। এভাবে তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলের চালান এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আটক চারজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।