ফেনসিডিলসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে ফেনসিডিলের ১৭০টি বোতলসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার হেলনাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি আজিজুর রহমান জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন আজিজুরের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।
জেলা ডিবির ওসি অশোক কুমার সিংহ জানান, গতকাল ভোরে তাঁদের একটি দল হেলনাপাড়া গ্রামের আজিজুর রহমানের (৪৫) বাড়িতে অভিযান চালায়।