প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম থেকে ৫৩০ বোতল ফেনসিডিল ও একটি মিনি ট্রাকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাঝগ্রামে নাটোর-ঢাকা মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাক থেকে ওই ফেনসিডিল জব্দ ও ট্রাকের চালকসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট এলাকার শামীম হোসেন (২৮), চাঁপাইনবাবগঞ্জের উত্তর উজিরপুর গ্রামের কেতাদুল ইসলাম (২৫), আবুল কাশেম (৫০) ও বাসেত আলী (৫০)।