প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ বোতল ফেনসিডিলসহ স্বপন কুমার সরকার ওরফে বল্টু স্বপন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। পুলিশ জানায়, স্বপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।