প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের সদস্যরা ৩৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী জানান, মণিপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার ভোরে সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করে ৩৭০ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে রুদ্রানী ক্যাম্পের সদস্যরা কাজিহাল ইউপির মিরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ আবদুল জলিলকে (৪৩) আটক করে। তাঁকে ফুলবাড়ী থানা-পুলিশে সোপর্দ করা হয়। আবদুল জলিল বিরামপুর উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। বিজিবি বাদী হয়ে মামলা করেছে।