ফেনসিডিলসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১৭০ বোতল ফেনসিডিল নিয়ে উঠছিলেন এক নারী। রাজশাহী থেকে ট্রেন ছাড়ার আগে তিনি ধরা পড়লেন রেলওয়ে পুলিশের হাতে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই নারীর (৪০) বাড়ি রাজশাহী শহরের ভাটাপাড়ায়। রাজশাহী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন বলেন, বুধবার রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ আগে একটি ভ্রমণ-ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন এক নারী। সন্দেহ হলে তাঁর ব্যাগ তল্লাশি করে তাঁকে আটক করা হয়।