ফেনসিডিলসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদরের মাজার মোড় থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরতলির হজরত খানজাহান (রহ.)-এর মাজার মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটক শওকাত আলী শেখ (৪৫) জেলার কচুয়া উপজেলার ছোট চরকাঠি গ্রামের বাসিন্দা। বাগেরহাট পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শওকাত মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।