ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার শহরের মাসদাইর গুদারাঘাট এলাকার একটি বাড়ি থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, পুলিশের একটি দল ওই বাড়ির চারতলার ভাড়াটিয়া পারভেজ মিয়ার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় তাঁর শোবার ঘরের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি