ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ আক্তারুজ্জামান ও আসাদ উল্লাহ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ব্যক্তিগত গাড়িতে করে ফেনসিডিল পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গাড়িতে থাকা আরও তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।