ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের আড়ংঘাটা থানার লতা ব্রিজের পাশে তল্লাশিকালে গতকাল শুক্রবার পুলিশ ৪৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের সাদেক ব্যাপারীর ছেলে। আড়ংঘাটা থানার উপপরিদর্শক শেখ হেলাল উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে লতা ব্রিজের কাছে তাঁরা তল্লাশিচৌকি বসিয়েছিলেন। দুপুরে তাঁরা একটা হলুদ রঙের খালি পিকআপকে দাঁড় করালে এর চালক ঝাঁপ দিয়ে পাশের বিলের ভেতর দৌড় দেয়। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়। খুলনা অফিস|